ইপিজেডও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ

ইপিজেডও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ
আগামী ২৫ এপ্রিল শনিবার পর্যন্ত দেশের ৮টি ইপিজেড (রফতানি প্রক্রিয়াকরণ এলাকা) বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বেপজার মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর স্বাক্ষরিত বার্তায় জানানো হয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি না ঘটায় সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে জরুরি শিপমেন্ট, সেবা ও পিপিই প্রস্তুতকারী প্রতিষ্ঠান ছাড়া বেপজার অধীন দেশের ৮টি ইপিজেডের বাকি সব কারখানা ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বেপজা ও ইপিজেডের বিনিয়োগকারীদের সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ আলোচনায় শনিবার এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বার্তায় আরও বলা হয়, ইপিজেডে বর্তমানে চালু ৪৪৭টি শিল্প কারখানার মধ্যে ৩০৮টি ইতোমধ্যে শ্রমিকদের মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধ করেছে।

৩৪টি কারখানা আজ রবিবার (১২ এপ্রিল) পরিশোধ করবে। অবশিষ্ট কারখানাগুলো ১৬ এপ্রিলের মধ্যেই বেতন-ভাতা পরিশোধ করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর