আয় কমলেও নগদ লভ্যাংশ দেবে আমান ফিড
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেড সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২১) জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে এ হিসাববছরে প্রতিষ্ঠানটির আয় আগের বছরের তুলনায় কমেছে।
রোববার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৫৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ৭১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।