Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ দেবে আমান কটন

নগদ লভ্যাংশ দেবে আমান কটন
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেড সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২১) জন্য নগদ ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে।

রোববার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ২৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৪৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার