মৃত্যু ঝুঁকিতে ১০ লাখ আফগান শিশু: ডব্লিউএইচও

মৃত্যু ঝুঁকিতে ১০ লাখ আফগান শিশু: ডব্লিউএইচও
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান চরম অর্থনৈতিক সংকটের কারণে খাদ্যের অভাব দেখা দিয়েছে। এতে বিপদে পড়েছে সেখানকার বৃদ্ধ ও শিশুরা। এ বছরের শেষ নাগাদ মারাত্মক অপুষ্টিতে ভুগতে পারে আফগানিস্তানের প্রায় ৩২ লাখ শিশু। অন্তত ১০ লাখ শিশু শীতের এই সময়ে মারা যাওয়ার ঝুঁকিতে আছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

অগাস্টের মাঝামাঝি সময়ে তালেবান কর্তৃক কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানে পশ্চিমা দেশগুলো অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ায় অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতিতে দেশটিতে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। সেইসঙ্গে আছে খরারও পূর্বাভাস রয়েছে।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ফোনে জেনেভায় সাংবাদিকদেরকে ডব্লিউএইচও’র মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, দুর্ভিক্ষ দেশটিকে ঘিরে ধরতে থাকায় পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। আফগানিস্তানের দিক থেকে মুখ ফিরিয়ে থাকা উচিত হবে না বিশ্বের।

তিনি আরও বলেন, শীতে রাতে তাপমাত্রা জিরো ডিগ্রির নিচে চলে যাচ্ছে। এমন ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধ ও শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। তারা অসুস্থ হয়ে পড়ার মারাত্মক ঝুঁকিতে আছে। সেইসঙ্গে, ব্যাপক সঙ্কটের মধ্যে কোথাও কোথাও মানুষ হাসপাতালগুলোতে জ্বালানির চাহিদা মেটাতে গাছও কেটে ফেলছেন অনেকে। হাসপাতালের ওয়ার্ডগুলো ছোট ছোট শিশুতে ভর্তি হয়ে আছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না