রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১৩ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬৬ গ্রাম ২১০ পুরিয়া হেরোইন, ২ কেজি ২৫৫ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা ও ৪ হাজার ৩৫৭ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।