দৌলতদিয়ায় ফেরি পারের অপেক্ষায় ৮ শতাধিক যানবাহন

দৌলতদিয়ায় ফেরি পারের অপেক্ষায় ৮ শতাধিক যানবাহন
ঘন কুয়াশার কারণে টানা ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় ৮ শতাধিক যানবাহন আটকে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে চালক ও যাত্রীরা।

ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় ৬ শতাধিক যানবাহন আটকা পড়ে। অন্যদিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে আরও দুই কিলোমিটার এলাকায় ২ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, ১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে ঘাট এলাকায় শত শত যানবাহন পারের জন্য অপেক্ষা করছে। বর্তমানে এই রুটে ১৬টি ফেরি চলাচল করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট