আইপিও প্রক্রিয়া পরিবর্তন করবে ডমিনেজ স্টিল

আইপিও প্রক্রিয়া পরিবর্তন করবে ডমিনেজ স্টিল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যববহারের প্রক্রিয়া পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি বর্তমান বাজার চাহিদা, ব্যবসার দীর্ঘমেয়াদী এবং কোম্পানির মুনাফা বাড়ানোর জন্য আইপিও’র টাকা ব্যবহারে পরিবর্তন আনছে।

প্রস্তাব অনুযায়ী, ৫ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার ৪১৭ টাকা বিল্ডিং এবং কনস্ট্রাকশনের কাজে ব্যয় করা হবে। কোম্পানিটি ২ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা বিদ্যুৎ স্থাপনের কাজে ব্যয় হবে।

কোম্পানিটি ২০ কোটি ৪১ লাখ ৫৫ হাজার ৮৩৩ টাকা নতুন প্রকল্প এবং যন্ত্রপাতি কেনার কাজে ব্যয় করা হবে। কোম্পানিটি আইপিও’র মোট ২৮ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার টাকার মধ্যে ২৮ কোটি ৪ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে পরিবর্তন আনছে।

ডমিনেজ স্টিল শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে আইপিও প্রক্রিয়া সংশোধন করতে পারবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন