আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি রেকর্ড ডেটের আগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, মীর আখতার হোসেন ও সিঙ্গারবিডি লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি, বুধবার।

শুধুমাত্র মুন্নু ফেব্রিক্সের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ১৬ ফেব্রুয়ারি বুধবার। কোম্পানিটির রেকর্ড তারিখ ১৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন