বিশ্ব পুঁজিবাজারে রাশিয়া ও ইউক্রেন উত্তেজনার প্রভাব

বিশ্ব পুঁজিবাজারে রাশিয়া ও ইউক্রেন উত্তেজনার প্রভাব
রাশিয়া ও ইউক্রেনকে ঘিরে চলমান উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব পুঁজিবাজারে। এতে ব্যাপক প্রভাব পড়েছে আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের পুঁজিবাজারে।

হঠাৎ করে নিউ ইয়র্ক সহ অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমতে শুরু করেছে। একই সাথে কমেছে সূচকও। নিউ ইয়র্ক’র পুঁজিবাজারে এসএন্ডপি-৫০০ সুচক হ্রাস পেয়েছে ১.৯ শতাংশ। এছাড়া ইউএস ইক্যুইটি ব্যারোমিটার কমেছে ৭ শতাংশ। যা ২০২২ সালের শুরুতে এখন পর্যন্ত  সবচেয়ে বেশি কম। প্রযুক্তি খাতের নাসডাক কম্পোজিট কমেছে ২.৮ শতাংশ। এর এক দিন আগে প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শেয়ারে দাম কমেছে ২.১ শতাংশ।

অপরদিকে প্রতিরক্ষা খাতের কোম্পানি গুলোর শেয়ারের দাম বাড়তে শুরু করেছে। নর্থরপ গ্রুম্যান’র শেয়ারের দাম বেড়েছে ৪.৫ শতাংশ। এলথ্রি হ্রারিস টেকনোলজি’ শেয়ারের দাম বেড়েছে ৩.৭ শতাংশ। লকহিড মার্টিন এ শেয়ারের দাম বেড়েছে ২.৮ শতাংশ।

যদিও আমেরিকা আগেই সতর্ক করে বলেছিল যে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ কয়েক দিনের মধ্যে আসতে পারে। একই সাথে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর তার নাগরিকদের দেশ ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না