রাশিয়া ইউক্রেন উত্তেজনা: বাড়তে পারে গম-ভুট্টার দাম

রাশিয়া ইউক্রেন উত্তেজনা: বাড়তে পারে গম-ভুট্টার দাম
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। ধারণা করা হচ্ছে যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। চলমান উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক তেল-গ্যাস ও শেয়ারবাজারে। এখন উৎকণ্ঠা বাড়ছে কৃষি পণ্য নিয়েও।

রাশিয়া বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক দেশ। ইউক্রেনও উল্লেখযোগ্য পরিমাণ গম ও ভুট্টা রপ্তানি করে থাকে। আশঙ্কা করা হচ্ছে মস্কো যদি কিয়েভে হামলা চালায় তাহলে বেড়ে যেতে পারে গম ও ভুট্টার দাম। যদিও এরই মধ্যে বৈশ্বিক খাদ্য পণ্যের দাম ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষি সংস্থা জানায়, ২০২১ সালে বিশ্বজুড়ে খাদ্য মূল্য বেড়েছে ২৮ শতাংশ। আশঙ্কা করা হচ্ছে সরবরাহ ইস্যুর কারণে চলতি বছরেও খাদ্যের দাম বাড়তে পারে।

ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। সে কারণেই যুদ্ধের আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে বিভিন্ন দেশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না