সূচকের পতনের দিন লেনদেন আরও কমলো

সূচকের পতনের দিন লেনদেন আরও কমলো
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে এদিন প্রধান শেয়ারবাজারে লেনদেনও কমেছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি ৭ হাজার ২৩ পয়েন্টে অবস্থান করছে।

শরীয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই৩০’ আজ ০ দশমিক ১৫ পয়েন্ট বেড়েছে। আর বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই৩০’ কমেছে ৭ পয়েন্ট।

সূচকের পতনের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে ১ হাজার ২৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল (সোমবার) লেনদেন হয়েছে ১ হাজার ২৪১ কোটি ৭৭ লাখ টাকা।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ১১২টির, কমেছে ২২১টির। বাকি ৪৬টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন