ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ২ জনের মৃত্যু

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ২ জনের মৃত্যু
নারায়ণগঞ্জে ফতুল্লা উপজেলায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত ১২টায় ও সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন আলম (৪০) ও জজ মিয়া (৫০)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, গতকাল ফতুল্লার পাগলা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছিলেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

গতকাল রাতে আলম ও আজ সকালে জজ মিয়া মারা যান। তাদের শরীরের যথাক্রমে ১০০ শতাংশ এবং ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট