রামেকের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় করোনায় একজন এবং ভাইরাসটির উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ৩ জন নারী এবং একজন পুরুষ। একজনের বয়স ৬১ বছরের ওপরে। দুজনের বয়স ৪১ থেকে ৫০ এবং একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৮ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৫ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২১ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন। এই এক দিনে সুস্থ হয়ে ৫ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।

বর্তমানে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁর ১০ জন, নাটোরের ৫ জন, পাবনার ৩ জন, চুয়াডাঙ্গার একজন, সিরাজগঞ্জের একজন এবং ঝিনাইদহের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট