সর্বোচ্চ আদালতের রায় বাংলায় লেখা শুরু হয়েছে: প্রধান বিচারপতি

সর্বোচ্চ আদালতের রায় বাংলায় লেখা শুরু হয়েছে: প্রধান বিচারপতি
সর্বোচ্চ আদালতে বাংলায় রায় লেখা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, রায় লেখার পরিপূর্ণ বাস্তবায়নে আলাদা শাখা চালু হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আজকের দিনে আমাদের মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন ভাষার জন্য শহীদ হয়েছিলেন, আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

দেশের নিম্ন আদালতে বেশির ভাগ রায় ও আদেশ বাংলায় হলেও এখন উচ্চ ও সর্বোচ্চ আদালতেও বাংলায় রায় ও আদেশ দেওয়ার প্রবণতা বাড়ছে। এক দশক আগেও উচ্চ আদালতে বাংলায় রায় ও আদেশের সংখ্যা ছিল হাতে গোনা।

সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীরা যাতে রায় বুঝতে পারেন, সেজন্য ইংরেজিতে দেওয়া রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে যুক্ত হয়েছে নতুন সফটওয়্যার ‘আমার ভাষা’। ইংরেজি ভাষায় দেওয়া আদালতের রায়গুলো বাংলায় অনুবাদ করবে এই সফটওয়্যার। সফটওয়্যারটির ব্যবহার বিচারপ্রার্থী এবং সাধারণ জনগণের কাছে আদালতের রায়গুলো আরও সহজবোধ্য করে তুলবে। এই সফটওয়্যার নির্মাণে সহযোগিতা করেছে ভারত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো