চলতি সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা

চলতি সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা
চলতি সপ্তাহের শেষে আবার বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকায়। দেশের অন্যত্রও বৃষ্টির সম্ভাবনা আছে। রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সর্বত্র বৃষ্টি হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। সবচেয়ে বেশি বৃষ্টি হয় চুয়াডাঙ্গায়। সোমবার (২১ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বৃষ্টি বা বর্জ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিকভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমে বলেন, আগামী বৃহস্পতিবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হবে হালকা। এর ফলে তাপমাত্রার তারতম্যে হেরফের তেমন হবে না। তবে এ মাসে নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল চুয়াডাঙ্গায়, ১২ ডিগ্রি সেলসিয়াস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো