১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের টিকিট ২২ তারিখ থেকে পাওয়া যাবে। টিকিটের সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা। সর্বোচ্চ ১০০০ টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ের বুথে টিকিট বিক্রি শুরু হবে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রুফটপের টিকিটের দাম পড়বে ১০০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা। ৩০০ টাকায় পাওয়া যাবে ক্লাব হাউজের টিকিট। আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১৫০ টাকায় কেনা যাবে।

আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে সিরিজের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতির পর ২৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ওয়ানডে। আর তৃতীয় ওয়ানডে হবে ২৮ ফেব্রুয়ারি। সবগুলো শুরু হবে বেলা ১১টায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের