লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাজধানীর উত্তরায় কসাইবাড়ি এলাকায় লরির ধাক্কায় সিদ্দিকুর রহমান (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উত্তরা কসাইবাড়ি রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেয়া হয়, পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল নিয়ে গেলে দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্দিকুর স্ত্রী মাহমুদা পারভীন জানান, সকাল ৮টার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। পরে পথচারীদের মাধ্যমে দুর্ঘটনার খবর শুনতে পান তিনি। এরপর হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। কিভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজি অটোরিকশা চালক মো. আবু সাইদ জানান, কসাইবাড়ি এলাকা থেকে এক পুলিশ সার্জেন্ট আহত ওই ব্যক্তিতে তার অটোরিকশায় উঠিয়ে দেন। তখন তিনি হাসপাতালে নিয়ে যান। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা দেখেননি তিনি।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, সকালে কসাইবাড়ি রেলগেট এলাকায় একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার পরপরই ওই লরি চালক লরি নিয়ে পালিয়ে গেছেন। লরি চালকেকে শনাক্তের চেষ্টা চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা