রমজানে বিশেষ অভিযান চালাবে ভোক্তা অধিদপ্তর

রমজানে বিশেষ অভিযান চালাবে ভোক্তা অধিদপ্তর
রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মার্চ মাসে ভোজ্যতেলসহ পাইকারি বাজার গুলোতে বিশেষ অভিযান পরিচালনা করবে ভোক্তা অধিদপ্তর।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার সমিতির নেতাদের সঙ্গে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

মহাপরিচালক বলেন, এখন নিত্যপণ্যের মজুত পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় আছে। তেলের যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, তা ঈদের দিন পর্যন্ত বলবৎ থাকবে।

বৈঠকের অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও উপ-পরিচালক আতিয়া সুলতানা, আফরোজা রহমান, বিকাশ চন্দ্র দাস এবং রাজধানীর কারওয়ান বাজার, মৌলভীবাজার, শ্যামবাজারসহ ঢাকার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, পণ্য ক্রয়-বিক্রয় করবে তারা অবশ্যই কত টাকা দিয়ে পণ্য কিনল তার রশিদ রাখতে হবে। অভিযানে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী জেল জরিমানা করা হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা অভিযোগ করেন, অনেক আড়তদার পণ্য ক্রয়ের পর রশিদ দেন না। আমরা বলেছি আপনারা আমাদের হটলাইনে জানাবেন আমরা ব্যবস্থা নেব। বৈঠকে ব্যবসায়ীরা রমজানে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন, যোগ করেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান