নাটোরে কাউন্সিলরের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে কাউন্সিলরের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোরে পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াসের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের দক্ষিণ বড়গাছা এলাকা থেকে মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বলেন, মৃত পলি খাতুনের (৩০) বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল এলাকায়। তিনি নলডাঙ্গা পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াসের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

তিনি জানান, পলি রাজশাহী ল কলেজ থেকে ফাইনাল পরীক্ষা শেষে ইন্টার্নশিপের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি এক ভাড়া বাসায় তার ২৬ বছর বয়সী ভাগনিকে নিয়ে থাকতেন। সোমবার রাতে তিনি স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে তার ভাগনি তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের ফোনে বিষয়টি জানায়। তারা এসে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে পলির মরদেহ ঝুলতে দেখে।

পৌর কাউন্সিলর পিয়াস বলেন, পাঁচ বছর আগে আমরা ভালোবেসে বিয়ে করি। এত দিন পর এসে পলির মা-বাবা তার অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছিল। আমাদের মধ্যে বনিবনা ঠিক ছিল। তবে পলি তার মা-বাবার বিষয়টি নিয়ে মানসিক অশান্তিতে ছিল। রাতেও এ বিষয়ে কথা হচ্ছিল।

ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট