ইউসিবি ব্যাংকের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি ’আরপিএ’ উদ্বোধন

ইউসিবি ব্যাংকের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি ’আরপিএ’ উদ্বোধন
৪র্থ শিল্প বিপ্লবের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি রোবোটিক প্রসেস অটোমেশন (RPA) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

মঙ্গলবার (১ মার্চ) ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী রোবোটিক প্রসেস অটোমেশন (RPA) এর উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, উপ-ব্যবস্থাপনা পরিচালক  মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান এফসিএস সহ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ইউসিবি  জানায়,  ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মানের জাতীয় অঙ্গীকার এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালার সাথে সমন্বয় রেখে ইউসিবি’র সামগ্রিক ডিজিটাল অভিমুখে রুপান্তরের যাত্রার অংশ হিসাবে প্রবর্তিত হয়েছে রোবোটিক প্রসেস অটোমেশন (RPA)। সর্বোত্তম গ্রাহক সেবার ক্ষেত্রে এটি গ্রাহক নির্ভর ডিজিটাল সেবা দ্রুততম এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে।

রোবোটিক প্রসেস অটোমেশন (RPA) বাস্তবায়নে ইউসিবি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান UiPath এর সাথে কাজ করছে এবং বাস্তবায়নে ভূমিকা রাখছে জেনেক্স ইনফোসিস লিমিটেড, বাংলাদেশ এবং ফিট সিসটেমস লিমিটেড, ভারত।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি