এবারের পিএসএল লাভজনক প্রমাণিত

এবারের পিএসএল লাভজনক প্রমাণিত
এবারের পিএসএল বেশ ভালোই লাভজনক হিসেবে প্রমাণিত হয়েছে পিসিবির কাছে। টুর্নামেন্টটির ইতিহাসে এত বেশি লাভের দেখা আর কখনোই পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে রমিজ রাজা জানিয়েছেন, ‘এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে এবারের আসর দুর্দান্ত সফল হয়েছে। কারণ, আমরা প্রতি ম্যাচেই অসাধারণ দর্শকের দেখা পেয়েছি, লাহোর ও করাচি দুই মাঠেই। আমি আমার পেশাদারি জীবনে এমন অসাধারণ, উদ্দীপ্ত, রোমাঞ্চপ্রিয়, ক্রিকেটপ্রেমী দর্শক দেখিনি। বিশেষ করে লাহোরে।’

এরপরই আর্থিক দিক দিয়ে চলতি আসর পিসিবিকে কতটা সমৃদ্ধ করেছে, সে কথা তুলেছেন রমিজ, ‘এইচবিএল পিএসএলের লাভ বেড়ে ৭১ শতাংশ হয়েছে, যা ইতিহাসে সবচেয়ে বেশি। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি ৯০ কোটি পাকিস্তানি রুপি পেয়েছে। এত বেশি অর্থ এর আগে পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি পায়নি এবং এই অর্থ ফ্র্যাঞ্চাইজিগুলোর পকেটে গিয়েছে টুর্নামেন্টের প্রথম বলটা মাঠে গড়ানোর আগেই।’

শুধু লাহোর বা করাচিই নয়, সামনের মৌসুম থেকে আরও অনেক শহরে পিএসএল আয়োজন করবেন বলে জানিয়েছেন রমিজ, ‘কোয়েটা, পেশোয়ার, মুলতানসহ দেশের অন্যান্য শহরে পিএসএল আয়োজন করার ব্যাপারে আগ্রহী আমরা। আগামী বছর আমরা মুলতান ও পেশোয়ারেও ম্যাচ আয়োজন করব। তখনই বিশ্ব দেখবে, আসল পিএসএলের জাদু। আশা করি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির ঘরের মাটিতে পিএসএলের খেলা আয়োজন করতে পারব যাতে আরও নতুন ভক্তদের সমর্থন আদায় করা যায়।’

পিএসএলের সপ্তম আসরের পুরোটাই লাহোর আর করাচি দুই শহরে হয়েছে। ফাইনাল ম্যাচে লাহোরের গাদ্দাফি টেডিয়ামে মুলতান সুলতানসকে ৪২ রানে হারিয়ে পিএসএলের শিরোপা ঘরে তুলেছে লাহোর কালান্দার্স। গতবার ফাইনালে করাচি কিংসের কাছে হেরে যাওয়া দলটা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে অবশেষে পেয়েছে শিরোপার স্বাদ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো