আগ্রহের শীর্ষে তাকাফুল ইন্স্যুরেন্স

আগ্রহের শীর্ষে তাকাফুল ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৩টির শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৫.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭১.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৫০ টাকা বা ৯.৮৩ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্সের ৯.৭৬ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৮১ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৪.৯২ শতাংশ, কেয়া কসমেটিকসের ৪.১৬ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৩.৫২ শতাংশ, বেক্সিমকোর ৩.৩১ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৩.২৪ শতাংশ, বিডি থাই ফুডের ৩.১২ শতাংশ এবং অ্যাডভেন্ট ফার্মার শেয়ার দর ৩.১০ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন