Ortho Songbad আর্কাইভ

নিটল ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে রোববার

নিটল ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে রোববার
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেড রোববার স্পট মার্কেটে যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১৫ মার্চ, মঙ্গলবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ১৩ ও ১৪ মার্চ স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন।

রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ মার্চ, মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

মুল সাইট থেকে

পুজিবাজার