Ortho Songbad আর্কাইভ

কারণ ছাড়া বাড়ছে বিডিকমের শেয়ার দর

কারণ ছাড়া বাড়ছে বিডিকমের শেয়ার দর
বিনা কারণেই পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডিকমের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ৯ মার্চ জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ৬ মার্চ কোম্পানিটির শেয়ারের দর ছিল ২৩.৬০ টাকায়। আর ৯ মার্চ কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩১.২০ টাকায়। অর্থাৎ ৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭.৬০ টাকা বা সাড়ে ৩২ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার